ধারের টাকা শোধ দিতে না পারায় রামকেলীর মেলা দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি করে খুন করল তিন বন্ধু। মৃত যুবকের নাম নয়ন মন্ডল। বাড়ি কালিয়াচক থানার রামনগরে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে আজ সকালে তিন বন্ধু নয়নকে বাড়িতে ডাকতে আসে। এরপর তারা মোটরবাইকে চড়ে মেলা দেখতে যাবে বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পথে তিন বন্ধু সুশিল মন্ডল, অচিন্ত মন্ডল ও সুজন মন্ডল তাকে কানের পাশে গুলি করে বলে অভিযোগ।স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে আসতেই অভিযুক্ত তিন বন্ধু পালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা গুরুত্বর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। দুপুর নাগাদ যুবকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ